,

কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের কাতারে এক সড়ক দুর্ঘটনায় মকসুদ বখস (৩২) ও ফয়সল আহমদ (২৮) নামে মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখা উপজেলার ২ প্রবাসী নিহত হয়েছেন।

কাতারের হোম সালাল আলী শহরে শনিবার গভীর রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তারা সড়ক দুর্ঘটনা প্রাণ হারান।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মকসুদ বখস ও ফয়সল আহমদ কাজ থেকে নিজের গাড়িতে করে বাসায় ফেরার পথে হোম সালাল আলী শহরে দুর্ঘটনা কবলিত হন।

ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সেখান থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে দোহা হামাদ মেডিকেল হাসপাতালে মর্গে প্রেরণ করে।

কাতার থেকে কমিউনিটি নেতা আব্দুস সালাম ফুল জানান, মকসুদ বখসের বাড়ি কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামে। তিনি হাজি রফিক বখসের ছেলে।

আর নিহত ফয়সল আহমদ বড়লেখা উপজেলার কাঠালতলী খলাগাঁও গ্রামের আব্দুল জলিলের ছেলে। দুর্ঘটনার খবর নিহতদের গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা