,

শাবানার উদ্বেগ…

news-image

বিনোদন প্রতিবেদক : ইউটিউবে প্রকাশিত এক খবরে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী শাবানা। গতকাল যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, সম্প্রতি ইউটিউবে প্রকাশিত একটি খবরে আমি হতবাক হয়েছি।

ওই খবরে বলা হয়েছে, সালমান শাহ হত্যা মামলার আসামি রুবি আহমেদের সঙ্গে নাকি তার পেনসিলভেনিয়ার বাসায় গিয়ে আমি দেখা করেছি। এমন উদ্ভট খবর কীভাবে কে প্রকাশ করল বুঝতে পারছি না। কে এই রুবি আহমেদ তাও আমি জানি না, চিনি না।

তার সঙ্গে আমাকে জড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশ করা উদ্দেশ্যমূলক বলে আমার কাছে মনে হচ্ছে। এতে আমার মানসম্মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত তারা যদি এমন কাজ থেকে বিরত না থাকে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। শাবানার স্বামী ওয়াহিদ সাদিক বলেন, আমরা ১৯৯৬ সাল থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী। মাঝে-মধ্যে দেশে আসি। আমাদের বিরুদ্ধে কেন এই অপপ্রচার বুঝতে পারছি না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা