মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার তাসকিনের সঙ্গে

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে যে কয়জন মডেল আলোর দ্যুতি ছড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম এই লাস্যময়ী। মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে বিচরণ তার।

ইতিমধ্যে নিজেকে একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বলছি জান্নাতুল ফেরদৌস পিয়ার কথা। ঢাকা থেকে দিল্লি-মুম্বাই, ব্যাংকক থেকে রোম, এমনকি নিউইয়র্কের মঞ্চেও হেঁটেছেন তিনি। পিয়া যুক্ত আছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক মডেল ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গেও। হয়েছেন বিখ্যাত অনেক কোম্পানির শুভেচ্ছাদূত। সবকিছু ঠিক থাকলে এবার হয়তো তাকে দেখা যাবে জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে।

জানা গেছে, তারা একটি পরিধেয় পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। ঈদের পর শুটের কথা রয়েছে পিয়া ও তাসকিনের। অন্যদিকে, গায়ক হূদয় খানের সঙ্গে একটি মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন পিয়া। ঈদ উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি লোকেশনে ক্যামেরাবন্দী হয়েছে এ মিউজিক ভিডিওটির। দু-একদিনের মধ্যেই প্রকাশিত হবে এটি। উল্লেখ্য, লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (এলসিএলএস) থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন করেছেন পিয়া। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি আইন পেশায়ও ক্যারিয়ার গড়তে চান তিনি।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু