,

মায়ের সঙ্গে তামিম পুত্রের ‘মজার সময়’

news-image

বাবা তামিম ইকবাল দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। তখন মা আয়েশা ইকবালের সঙ্গে ব্যাংককে ঘুরাঘুরিতে ব্যস্ত তামিম পুত্র আরহাম ইকবাল খান। থাইল্যান্ডের রাজধানীতে মায়ের সঙ্গে মজার সময় কাটাচ্ছেন আগামী ফেব্রুয়ারিতে দুই বছর পূর্ণ করতে যাওয়া আরহাম।

ব্যাংককে আরহাম ইকবাল খান। ছবি: সংগৃহীত

ব্যাংককে আরহাম ইকবাল খান

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে আরহামের দেখা মিলে নিয়মিত। মা আয়েশা প্রায় প্রতিদিনই ছোট্ট আরহামের ছবি পোস্ট করেন তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে। ব্যাংকক ঘুরতে গিয়েও আরহামের ছবি পোস্ট করেছেন তামিমপত্নী।

শুক্রবার ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে আয়েশা লিখেছেন, ‘ব্যাংককে মজার সময় কাটছে আমার ছোট্ট মুচকিনের (আরহামকে আদর করে ডাকা হয়) সঙ্গে।’

আয়েশা ইকবালের ইন্সটাগ্রাম পোস্টের স্ক্রিনশট।

আয়েশা ইকবালের ইন্সটাগ্রাম পোস্টের স্ক্রিনশট।

সেই পোস্টের একটি ছবিতে মায়ের সঙ্গে আরহামকে দেখা যায় হাস্যোজ্জ্বল ভাবে। অন্য ছবিতে জিহ্বা বের করে মায়ের সঙ্গে ভেংচি কেটেছে আরহাম।  ব্যাংককে মায়ের সঙ্গে বেশ মজার সময় পার করছেন তামিম পুত্র। 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের