,

ভালুকায় বিস্ফোরণে নিহত ১, বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিবাড়ি ইউনিয়নের কাশর গ্রামে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার পর পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে।

অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, ভালুকা উপজেলার হবিবাড়ি ইউনিয়নের কাশর গ্রামের আজিম উদ্দিনের বাড়িতে তিনদিন আগে নিহত ওই ব্যক্তি দুটি রুম ভাড়া নিয়ে স্ত্রী সন্তানসহ বসবাস শুরু করেন। নিহত ব্যক্তি জঙ্গি তৎপরতায় জড়িত। এ ঘটনার পর পুলিশ বাড়িসহ আশপাশ ঘিরে ফেলে। পুলিশ বাড়ির মালিক আজিম উদ্দিনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রুমের ভিতর আরো কিছু আছে কিনা তা এখনো জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম আরো জানান, ঢাকা থেকে বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে আসতে বলা হয়েছে। টিম আসলে তল্লাশি চালানো হবে।

হবিবাড়ি ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু জানান, ঘটনার পর নিহতের স্ত্রী সন্তানসহ পালিয়ে গেছে। বোমায় নিহত ব্যক্তির দুটি হাত ছিড়ে গেছে। পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে