,

ভিসার জন্য আসতে পারেননি মালয়েশীয় তরুণীর মা

news-image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : প্রেমের টানে টাঙ্গাইলের সখীপুরে চলে আসা মালয়েশীয় তরুণী জুলিজার মা ভিসা জটিলতার কারণে বাংলাদেশে আসতে দেরি করছেন। আজ রোববার বিকেলে মা ছামিনার সঙ্গে জুলিজার শেষ কথা হয়। তখন মা তাঁকে এ কথা জানিয়েছেন।

সখীপুরের কলেজছাত্র মনিরুলের প্রেমের টানে গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশে আসেন জুলিজা। বর্তমানে মনিরুলের মামা নওশের আলীর বাড়িতে আছেন ওই তরুণী।

নওশের আলী জানান, মেয়েটি আমার বাড়িতে আছে। তবে মাঝেমধ্যে কান্নাকাটি করছেন। আজ রোববার বিকেল চারটার দিকে জুলিজা তাঁর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। জুলিজার মা জানিয়েছেন, ভিসা জটিলতার কারণে এখনো বাংলাদেশে আসার দিন নির্ধারণ করতে পারেননি। তবে ভিসা জটিলতা কাটলেই যত দ্রুত সম্ভব সখীপুরে এসে জুলিজাকে নিয়ে দেশে ফিরবেন তিনি।

মনিরুলের বাবা ইমান আলী জানান, ‘মেয়েটির সঙ্গে আমার ছেলের বিয়ে না দেওয়ায় মেয়ের মা ও স্বামী আজগর আলী ফোনে আমাদের ধন্যবাদ জানিয়েছেন। মেয়েটির মা বলেছেন, আবেগের বশে তাঁর মেয়ে এ দেশে চলে এসেছে।’

ফেসবুকের মাধ্যমে পরিচয় থেকে প্রেমের সূত্র ধরে জুলিজা গত বৃহস্পতিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। সেখান থেকে মা-বাবা ও বোনদের নিয়ে মনিরুল শুক্রবার বেলা ১১টার দিকে জুলিজাকে নিয়ে সখীপুরে নিজ বাসায় আসেন।

শুক্রবার রাতে মনিরুল-জুলিজার বিয়ের আয়োজন চলছিল। কিন্তু রাত ১১টার দিকে মালয়েশিয়া থেকে আজগর আলী নামের একজন মনিরুলকে ফোন করেন। তিনি নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে জুলিজাকে তাঁর স্ত্রী বলে দাবি করেন। আজগরের দাবি, আজগর-জুলিজা দম্পতির চারজন সন্তান আছে, জুলিজার বয়স ৩২। ওই ফোন পাওয়ার পর বিয়ের আয়োজন বন্ধ হয়ে যায়। জুলিজাকে পাঠানো হয় নওশের আলীর বাড়িতে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের