,

৯ যুগ্ম ও উপ সচিব পদে রদবদল

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রশাসনে সাত যুগ্ম-সচিব ও দুই উপ-সচিবসহ মোট ৯ পদে রদবদল আনা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।বিদ্যুৎ বিভাগে সংযুক্ত ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) যুগ্ম-সচিব আব্দুল হালিমকে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব মো. আব্দুর রহিমকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক ইউসুফ আলীকে বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (যুগ্ম-সচিব) তুলসি রঞ্জন দাসকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব তরুন কান্তি শিকদারকে বোয়েসেলের (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস) নির্বাহী পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম-সচিব) ভূবন চন্দ্র বিশ্বাসকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব করা হয়েছে।

বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) মো. গোলাম মোস্তফা বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন। যদিও এর আগে গোলাম মোস্তফাকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মহাব্যবস্থাপক পদে বদলি করা হয়েছিল। এখন তার ওই আদেশটি বাতিল করা হয়েছে।

এছাড়া অপর আদেশে অর্থমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) এস এম জাকারিয়াকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই-কমিশনে নিয়োগ দেয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব দিলারা বেগমকে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে নিয়োগ দেয়া হয়েছে। এই দুই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিতে তাদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে