,

সাকিব-তামিমের ব্যাটিংয়ের প্রশংসায় লায়ন

news-image

স্পোর্টস ডেস্ক : ১০ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের। সেখান থেকে জুটি বাঁধেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার পেসার ও স্পিনারদের দেখেশুনে খেলতে থাকেন। ধীরে-সুস্থ্যে ব্যাটিং করে তারা দুজন ১৫৫ রানের জুটি গড়েন। তামিম ইকবাল ৭১ ও সাকিব আল হাসান ৮৪ রান করে আউট হন। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২৬০ রানের সংগ্রহ পায়।

দিনশেষে বাংলাদেশের ব্যাটসম্যান বিশেষ করে তামিম ও সাকিবের প্রশংসা করতে ভোলেননি অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। দিনশেষে সংবাদ সম্মেলনে সাকিব-তামিমের প্রশংসা করে অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন বলেন, ‘আমি মনে করি তারা দুজন খুবই সাহসিকতার সঙ্গে ব্যাটিং করেছে। তারা খেলাটাকে এগিয়ে নিয়েছে। যা এই কন্ডিশনে করা দরকার ছিল। আমি মনে করি এই উইকেটে আপনি যদি জুটি বেঁধে একসঙ্গে ব্যাট করেন তাহলে রান করা সম্ভব। আমি তাদের কৃতিত্ব দিতে ভুলব না। তারা দুজনই ভালো খেলোয়াড়। তারা আজ অসাধারণ কিছু শটস খেলেছে। তাদের প্রতি সম্মান জানাচ্ছি। তারা সাহসী ও সুন্দর ক্রিকেট খেলেছে। এখন আমাদের পালা। দেখা যাক প্রথম ইনিংসটিকে কতদূর নিয়ে যেতে পারি আমরা।’

বাংলাদেশের স্পিনারদের বিষয়ে লায়ন বলেন, ‘আপনাদের স্পিনারদেরকে ভালো বল করতে হবে। জুটি বেঁধে ধারাবাহিকভাবে বল করতে হবে। যেটা আমি, অ্যাস্টন অ্যাগার ও গ্লেন ম্যাক্সওয়েল করার চেষ্টা করেছি। সে কারণে বাংলাদেশের ব্যাটসম্যানরা আমাদের দেখেশুনে খেলেছে। রক্ষণাত্বক ভঙ্গিতে খেলেছে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে