,

ভালুকায় বোমা বিস্ফোরণে নিহত ১, বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

news-image

 

 

নিজস্ব প্রতিবেদক :ভালুকা উপজেলার কামর এলাকার একটি বাড়িতে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে সন্দেহ করছে পুলিশ। হবিবাড়ি ইউনিয়নের কামর এলাকায় রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এরপর থেকে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম জানান, বেলা আড়াইটার দিকে বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে বোমা বানানোর সময় সেটি বিস্ফোরিত হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা জানান, ঘরের ভিতর একজনের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখা গেছে। সেখানে আরো বিস্ফোরক থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ময়মনসিংহ থেকে আরো পুলিশ আসছে। তারা এলে ঘরে অভিযান চালানো হবে।

নিহত ওই যুবক তিন দিন আগে ঘরটি ভাড়া নিয়েছিলেন বলে বাড়ির মালিক আজিমুদ্দিনের ভাষ্য। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবক স্ত্রী ও এক ছেলে শিশুকে নিয়ে ঘরটি ভাড়া নিয়েছিলেন। তাদের বাড়ি কুষ্টিয়া বলে জানিয়েছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম আরো জানান, রাত ৮টার দিকে বাড়িওয়ালা আজিমুদ্দিনকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের