,

বাংলাদেশও শক্তি কম দেখালো না : বাংলাদেশ ২৬০/১০, অস্ট্রেলিয়া১৮/৩

news-image

মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে কী বিষ সেটা হাঁড়ে হাঁড়ে টের পেলেন ডেভিড ওয়ার্নার। বাংলাদেশকে ২৬০ রানে থামিয়ে দিয়ে প্রথমদিনই ব্যাট করতে নামল অস্ট্রেলিয়া। এক পাশ থেকে শফিউল আরেক পাশ থেকে মেহেদী হাসান মিরাজের হাতে অস্ট্রেলিয়া ইনিংসে আক্রমণের দায়িত্ব তুলে দিলেন অধিনায়ক মুশফিক।

ষষ্ঠ ওভারেই মিরাজের স্পিন বিষে নীল অস্ট্রেলিয়া। ওভারের দ্বিতীয় বলেই মিরাজের বলে পুরোপুরি পরাস্ত হলেন ওয়ার্নার। আবেদন করতেই আঙুল তুলে দিলেন আম্পায়ার আলিমদার। তবে নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন ওয়ার্নার। এ কারণে রিভিউ চেয়ে বসলেন। রিভিউতে দেখা গেল, ব্যাটের কানায় লেগে প্যাডে আঘাত হেনেছে বল। সুতরাং আলিমদার নিজের ভুল স্বীকার করে নটআউট ঘোষণা করলেন।

পরের বলে আর কোনো সন্দেহ-সংশয়ের অবকাশ রাখলেন না মিরাজ। এবারও পুরোপুরি পরাস্ত ওয়ার্নার। এবারও জোরালো আবেদন। কোনো দ্বিধা না করে আবারও আঙুল তুলে দিলেন আলিম দার। এবার আর রিভিউর আবেদনও করলেন না আম্পায়ার। ৮ রান করে ফিরে গেলেন ওয়ার্নার।

পরের ওভারে বোলিংয়ে আসলেন সাকিব আল হাসান। ওয়ার্নারের আউটে চাপে পড়া অস্ট্রেলিয়াকে আরও চেপে ধরলেন যেন তিনি। সাকিবের প্রথম বলেই দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হয়ে গেলেন উসমান খাজা। রানের খাতাই খুলতে পারলেন না তিনি।

স্পিন ঘূর্ণি অব্যাহত রাখলেন সাকিব। উপমহাদেশের উইকেটে স্পিন যে কতটা বিষাক্ত সেটা তিনি আবারও বুঝিয়ে দিলেন অস্ট্রেলিয়ানদের। উসমান খাজা আউট হওয়ার পর অস্ট্রেলিয়া নাইট ওয়াচম্যান হিসেবে উইকেটে পাঠিয়েছিল নাথান লিওনকে। কিন্তু তিনিও সাকিবের ঘূর্ণি ফাঁদে পড়লেন। আউট হয়ে গেলেন কোনো রান না করেই।

১৪ রানেই টপটপ পড়ে গেল অস্ট্রেলিয়ার ৩ উইকেট। দারুণ চাপে পড়ে গেল স্মিথের দল। ফলে দিনের শেষ ভাগটা কোনো মতে কাটিয়ে অজিদের সংগ্রহ ১৮/৩।উইকেটে রয়েছেন স্টিভেন স্মিথ এবং ম্যাট রেনশ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের