,

শুরুতেই সাজঘরে সৌম্য-ইমরুল

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রতীক্ষিত টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০ রান। তামিম ২ এবং মুমিনুল ০ রান নিয়ে ব্যাট করছেন।

রোববার সকালে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জয়লাভ করেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্যাচ তুলে দেন ওপেনার সৌম্য সরকার।

পেট কামিন্সের বলে ব্যক্তিগত ৮ রানে পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন সৌম্য। টেস্টে মাঠে নামলেও সৌম্য খেলেছেন ওয়ানডে স্টাইলে। প্রথম ওভারেও একবার স্লিপে ক্যাচ দিয়েছিলেন এ বামহাতি ব্যাটসম্যান।

সৌম্য সরকার আউট হওয়ার কিছুক্ষন পরেই সাজঘরে ফিরেন ইমরুল কায়েস। কামিন্সের দ্বিতীয় ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরেন রানের খাতা খোলার আগেই।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশো, স্টিভেন স্মিথ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন আগার, পেট কামিন্স, জশুয়া হ্যাজলউড ও নাথান লায়ন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের