,

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল আলোচিত দুই ম্যাচের টেস্ট সিরিজ অবশেষে শুরু হলো। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুই বড় টাইগার তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ক্যারিয়ারের ৫০তম টেস্ট এটি। বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’ এ এই প্রথমবার খেলছে অস্ট্রেলিয়া।

দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৭ বছরে মাত্র ৪বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে এবং দ্বিতীয়বার বাংলাদেশের মাটিতে ২ ম্যাচের সিরিজ দুটি হয়েছিল। গত ১১ বছরে দুই দলেরই একাধিক ক্রিকেট প্রজন্ম অবসরে গেছে। অজিদের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় হোম সিরিজ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, নাসির হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের