,

অজ্ঞান পার্টির কবলে পুলিশ সদস্যসহ চারজন

news-image

ঢাকা মেডিকেল প্রতিনিধি : রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পুলিশ সদস্য ও ব্যাংক কর্মকর্তাসহ চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার তাঁদের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ কারওয়ান বাজার থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা কাজী ইরফান (২৭) ও বাংলাদেশ কমার্স ব্যাংকের কর্মকর্তা মো. মাসুমকে (২৭) উদ্ধার করে রাতে হাসপাতালে ভর্তি করে। তাঁরা দুজন গোপীবাগে একসঙ্গে থাকেন। দুজনের গ্রামের বাড়ি চট্টগ্রামের কটিয়াদীতে।

অপরদিকে ডেমরা থানার কনস্টেবল কবির হোসেন (৪২) ছুটি কাটিয়ে বরগুনা গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তাঁকে সায়েদাবাদ এলাকা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ওয়ারী থানার পুলিশ। ওই থানার সহকারী পরিদর্শক (এএসআই) আবদুল বাতেন জানান, কবির হোসেনকে লোকজন উদ্ধার করে ডিসি অফিসে নিয়ে আসে। সেখান থেকে আজ রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

এদিকে রাজধানীর মধ্যবাড্ডা এলাকার পান ব্যবসায়ী নাসির উদ্দিন (৪০) অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তিনি শনিবার বেলা ১১টার দিকে মালামাল কিনতে শ্যামবাজারের উদ্দেশ্যে বের হন। দীর্ঘ সময় পরও স্বজনেরা তাঁর খোঁজ পাচ্ছিলেন না। খোঁজাখুঁজির একপর্যায়ে হাসপাতালে এসে তাঁকে শনাক্ত করেন তাঁর ভাই আবু কালাম।

এদিকে হাসপাতালের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যক্তি। তাঁর বয়স আনুমানিক ৬০ / ৬৫ বছর। তিন দিনেও তাঁর চেতনা ফেরেনি।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের