,

শ্রীলঙ্কায় মাঝরাতে জেলবন্দি ভারতীয় ক্রিকেটাররা!

news-image

স্পোর্টস ডেস্ক :শ্রীলঙ্কায় সফররত ভারতীয় দল। টেস্ট সিরিজের পরে টানা দুটো ওয়ানডে জিতে সিরিজে আপাতত ২-০ এগিয়ে বিরাট কোহলির ভারত। দ্বিতীয় একদিনের ম্যাচে একটা সময় ভারত কোণঠাসা হয়ে পড়েছিল। সাত উইকেট চলে গিয়েছিল ভারতের। সেই জায়গা থেকে ভারতকে জেতান মহেন্দ্র সিং ধোনি ও ভুবনেশ্বর কুমার। শ্রীলঙ্কার অখ্যাত অনামী বোলার ধনঞ্জয় ভারতের ইনিংসের ছ’টি উইকেট তুলে নেন। তাকে সামলাতে বেগ পেতে হয় ভারতের ব্যাটসম্যানদের।

শেষ পর্যন্ত অবশ্য ভারত শ্রীলঙ্কার চ্যালেঞ্জকে উপেক্ষা করে ম্যাচ জিতে নেয়। দ্বিতীয় ওয়ানডে ম্যাচের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ভারতের হেডকোচ শাস্ত্রী স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছেন, ‘পরিস্থিতি খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল মাঝরাতে আমাদের কেউ জেলবন্দি করে রেখেছে।’’ শাস্ত্রী যেটা বোঝাতে চেয়েছেন, তা হল শ্রীলঙ্কার বোলাররা ভারতীয়দের প্রায় শ্বাসরোধ করে ছেড়েছিল।

কোহলির দলে ধোনির মতো ক্রিকেটার রয়েছেন বলে শেষমেশ ভারত ম্যাচ বের করে নেয়। ভুবনেশ্বর কুমারও ধোনিকে যোগ্য সহায়তা করেন। ম্যাচ জেতার অব্যবহিত পরে সাংবাদিক বৈঠকে ভুবি গোপন কথা ফাঁস করেন। বলেন, ধোনি তাকে টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করতে বলেছিলেন।

অবশ্য দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভাগ্যের সাহায্যও পান ভারতের প্রাক্তন অধিনায়ক। বল ধোনির প্যাডে লেগে উইকেটে আঘাতও করে। কিন্তু বেল পড়েনি। ফলে ধোনিও আউট নন। আর এই ঘটনা দেখার পরে অনেকেই রসিকতা করতে শুরু করে দেন, উইকেটের বেল কি রাঁচিতে তৈরি হয়েছিল?

রবিবার তৃতীয় ওয়ানডে ম্যাচ। সেই ম্যাচ জিতে নিলে সিরিজ জিতে নেবে বিরাট কোহলির দল। দ্বিতীয় একিদনের ম্যাচের অ্যাকশন রিপ্লে যাতে না হয়, সেদিকেই নজর দেবে ভারত। এটা বলাবাহুল্য।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে