,

সালমান-সঞ্জয়কে ঘিরে গুঞ্জনের অবসান

news-image

বিনোদন ডেস্ক : বলিপাড়ায় চলছে উৎসবের আমেজ। কাজ থেকে সাময়িক ছুটি নিয়ে গণেশ চতুর্থী পালন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারকারা। টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং থেকে ছুটি নিয়ে উৎসব পালন করছেন সালমান খানও।

এদিকে অভিনেতা সালমান খান ও সঞ্জয় দত্তের সম্পর্ক ভালো যাচ্ছে না এ গুঞ্জন অনেক দিন ধরেই বলিপাড়ায় উড়ছে। সঞ্জয় জেল থেকে ফেরার পরই নাকি তাদের বন্ধুত্বে চিড় ধরেছে। এ নিয়ে সংবাদমাধ্যমে নানারকম খবরও প্রকাশিত হয়েছে।

গণেশ চতুর্থী উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিলেন ভারতের বিশিষ্ট ব্যবসায়ী মুকেশ আম্বানি। এতে উপস্থিত হয়েছিলেন ভারতের শোবিজ অঙ্গনের তারকারা। কিন্তু সবাইকে ছাড়িয়ে আলোচনায় আসেন সালমান ও সঞ্জয় দত্ত। পার্টিতে আসা মাত্রই পরস্পরের সঙ্গে আলিঙ্গন করেন তারা। আর এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে মোটেও ভুল করেননি উপস্থিত ফটোসাংবাদিকরা। এর মধ্য দিয়ে তাদের ঘিরে সকল গুঞ্জনেরও অবসান ঘটল।

তবে এর আগেও তাদের মধ্যে সম্পর্কের ফাটল নিয়ে গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন সঞ্জয় দত্ত। মুন্নাভাই এমবিবিএস খ্যাত এ তারকা বলেন, ‘সালমান আমার ছোট ভাই। সে ছোট ভাই ছিল, আছে এবং থাকবে। আমরা সবাই ব্যস্ত। প্রতিদিন আমাদের দেখা করা সম্ভব নয়। আমি তার সঙ্গে মাদ্রিদে দেখা করেছি, মিডিয়া এ ব্যাপারে কিছু লেখেনি, তারা শুধু লড়াইয়ের ব্যাপারে লেখতে পারে। আমি তাকে পছন্দ করি, এটাই শেষ কথা।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের