,

গায়ক আব্দুল জব্বারের অবস্থা সঙ্কটাপন্ন

news-image

বিনোদন ডেস্ক :একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গায়ক আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউ বিভাগে চিকিৎসাধীন।

শনিবার বিকেলে বিএসএমএমইউ আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক দেবব্রত বণিক বলেন, আব্দুল জব্বারের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। তার শরীর এখন আর কোনো চিকিৎসা গ্রহণ করছে না।

তিনি জানান, তার দেহের বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়ে পড়ছে। এ অবস্থায় রোগীর কাছের মানুষজনকে যেকোনো খবর শোনার জন্য প্রস্তুত থাকতে হবে।

আব্দুল জব্বারের বড় ছেলে মিথুন জব্বার বলেন, আমার বাবার অবস্থা আরো খারাপ হয়েছে। কোনোভাবেই উন্নতি হচ্ছে না। তিনি তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের