,

‘বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এসেছি’

news-image

বগুড়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এসেছি, তাদের সুখ দুঃখের সাথী হতে এসেছি। পানি নেমে না যাওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে।

বন্যায় কাউকে কষ্ট পেতে দিব না। যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব। স্কুল-কলেজ মেরামত করে দিব। নদী ভাঙন থেকে গোটা দেশ রক্ষায় প্রকল্প হাতে নিয়েছি। আজ বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথাগুলো বলেন। এর আগে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পাবলিক লাইব্রেরী মাঠে গোবিন্দগঞ্জ থেকে হেলিকপ্টার যোগে অবতরণ করেন। অবতরণ করেই প্রধানমন্ত্রী জনসভায় যোগ দেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার উৎখাতের নামে আগুন সন্ত্রাস চালিয়েছে। হাজার হাজার গাছ কেটেছে। নির্বাচন ঠেকানোর নামে তান্ডব চালিয়েছে। আগুনে মানুষ পুড়িয়ে মারা ছাড়া কিছু জানে না বিএনপি-জামায়াত জোট। ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নাম করে স্কুল পুড়িয়েছে, বাসে-ট্রাকে, লঞ্চে, ট্রেনে আগুন দিয়েছে। সবখানে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত জোট। তারা মানুষ পুড়িয়ে মেরেছে। আমার পরিবারকে যারা হত্যা করেছে, তাদেরকে জিয়াউর রহমান চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণ ভালো থাকে, বিনা পয়সায় বই, চিকিৎসা, কর্মসংস্থান হয়। আমরা দেশের সেবা করি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষমতায় না থাকতেও আমরা পাশে ছিলাম আজও আছি। বন্যায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান মেরামত করার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। বই-খাতা নষ্ট হয়ে থাকলে নতুন বই, খাতা দেয়া হবে। চিকিৎসা সেবা দেয়ার জন্য টিম করা হয়েছে। কৃষক যাতে পূনরায় চাষবাদ করতে পারে তার জন্য ব্যবস্থা, ধানসহ অন্যান্য ফসল ফলাতে ব্যবস্থা নেয়া হয়েছে। সব ধরনের সহযোগিতা করা হবে। একটি মানুষও না খেয়ে কষ্ট না পায়, সে ব্যবস্থাও নেয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের জন্য কাজ করে। আওয়ামী লীগের কাজ জনগণের কল্যাণ করা।

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সারিয়াকান্দি-সোনাতলা এলাকার এমপি আব্দুল মান্নান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী এড. কামরুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে