,

বিয়ের পরদিনই ভারতের বিপক্ষে ধনঞ্জয়ার বাজিমাত

news-image

স্পোর্টস ডেস্ক :বুধবারই কেবল বিয়ে পর্ব সারলেন। আর পরদিনই সফরকারী ভারতের বিপক্ষে ম্যাচ। বলছি শ্রীলঙ্কার স্পিনার ধনঞ্জয়ার কথা। আর মাঠে নেমেই করলেন অবিশ্বাস্য বাজিমাত। তার বিষাক্ত স্পিনের ছোবলে ক্ষতবিক্ষত হয় টিম ইন্ডিয়া। যদিও ম্যাচটি হাতের নাগাল থেকে বের হয়ে যায় লঙ্কানদের।

বৃহস্পতিবারের (২৪ আগস্ট) ম্যাচটিতে শ্রীলঙ্কার দেয়া ২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ভারতের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১০৯ রান। কিন্তু এর পরই বাধা হয়ে দাঁড়ান অকিলা। তার স্পিন ঘূর্ণিতে ভারতের স্কোরকার্ড দাঁড়ায় ১৩১-৭। তিনি একাই নিয়েছেন ছয়টি উইকেট। তার মধ্যে এক ওভারেই তিনটি! কোহলি-রাহুলরা বুঝতেই পারেননি তার বল। যদিও শেষ অবধি ধোনির ব্যাটে চূড়ান্ত হাসি হাসে ভারত।

নিজের বোলিং ফিগার নিয়ে ধনঞ্জয়া বলেন, ‘কাল বিয়ে করে রাত এগারোটার মধ্যে হোটেলে ফিরে এসেছিলাম। আজকে দলের জন্য অবদান রাখতে পেরেছি। নিজের পারফরম্যান্সে আমি খুশি। তবে দল জিতলে সেটা পরিপূর্ণ হতো।’

প্রসঙ্গত, প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচটিতে ধনঞ্জয়ার বোলিং ফিগার ছিল ১০-০-৫৪-৬।
গোনিউজ২৪/এআর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা