,

জোড়া গোলে পিএসজির জয়, দুর্দান্ত নেইমারের পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক :বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমার পিএসজিতে জোগ দেওয়ার পরই আক্রমণাত্মক হয়ে উঠেছে পিএসজি। কখনও নেইমার নিজে গোল করছেন আবার কখনও সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন। তাই,লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারের অভিযানে জয়ের ধারা ধরে রাখতে পেরেছে পিএসজি। এদিনসন কাভানির জোড়া গোলে সাতে-ইচেনাকে উড়িয়ে দিয়েছে উনাই এমেরির দল।

শুক্রবার রাতে ম্যাচটি ৩-০ গোলে জিতেছে পিএসজি। তাদের অন্য গোলটি করেন চিয়াগো মোত্তা। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেলা পিএসজি ২০তম কাভানির সফল স্পটকিকে এগিয়ে যায়। উরুগুয়ের এই স্ট্রাইকার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটা পায় স্বাগতিকরা।

২৬তম মিনিটে দারুণ একটি সুযোগ নষ্ট করে অতিথিরা। পাল্টা আক্রমণে দ্রুত ডি-বক্সে ঢুকে কোনাকুনি শট নেন ফরাসি মিডফিল্ডার জোনাথঁ বাম্বা, পা বাড়িয়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক আলফুঁস আরিওলা।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। নেইমারের ফ্রি-কিক বুক দিয়ে ঠেকান আরেক ব্রাজিলিয়ান মার্কিনিয়োস, ফিরতি বল ফাঁকায় পেয়ে জালে পাঠান ব্রাজিলে জন্ম নেওয়া ইতালিয়ান মিডফিল্ডার মোত্তা।

৮৯তম মিনিটে ব্যবধান আরও বাড়ান কাভানি। খুব কাছ থেকে ফ্লিক করে নিজের দ্বিতীয় গোলটি করেন গত মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা।

টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো পিএসজি। প্রথম তিন ম্যাচে জেতা ইচেনার পয়েন্ট ৯।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা