,

রাজ্জাক সাহেব দুই নাম্বারি করে মার্কেট বানাননি: বাপ্পারাজ

news-image

বিনোদন ডেস্ক :গত ২১ আগস্ট সবাইকে কাঁদিয়ে চলে গেলেন চিত্রনায়করাজ রাজ্জাক। তাকে স্মরণ করে এফডিসিতে শনিবার (২৬ আগস্ট) শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। এমন পবিত্র দিনেও বাবার শূন্যতা সয়ে যাওয়ার পাশাপাশি বর্তমান সংকটাপন্ন চলচ্চিত্র নিয়ে চাপা ক্ষোভও দেখা গেলো চিত্রনায়ক বাপ্পারাজের মধ্যে। বাবার স্মরণ সভায় এসে তাই নিজের ভেতর চাপা ক্ষোভের কথাও বললেন।

ক’দিন আগেই এফডিসিতে নায়করাজকে নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়। বলা হয়, নায়করাজ দুই নাম্বারি করে সিনেমার নাম নিয়ে রাজলক্ষ্মী মার্কেট গড়েছেন। এমন প্রশ্নে এফডিসিতে বিতর্ক তৈরি হয়। পরিচালক সমিতির মহাপরিচালক বদিউল আলম খোকনের সঙ্গে হাতাহাতি পর্যন্ত হয় ‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহবুবের। রাজ্জাকের পক্ষে বলায় তাকে ধাওয়া করে এফডিসি থেকে বের করে দেয়া হয়। আর এসব নিয়ে এবার কথা বললেন চিত্রনায়ক বাপ্পারাজ।

চলচ্চিত্র পরিবারের আয়োজনে শনিবার এফডিসিতে নায়করাজ রাজ্জাক স্মরণ সভায় উপস্থিত হন বাপ্পারাজ। সেখানে মনের ভেতর চাপা ক্ষোভের স্ফুরণ ঘটে। মুখ খোলেন সব বিতর্ক নিয়ে। সেখানেই তিনি বলেন, আমার বাবাকে নিয়ে প্রশ্ন আছে অনেকের যে, রাজ্জাক সাহেব সিনেমা হল না করে মার্কেট কেন করলেন? ফাইন, এই তর্কে আমি যাবো না। তিনি কেন মার্কেট করলেন, সিনেমা হল করলেন না! বাট একটা ভুল ধারনা আছে যে উনি সিনেমা হলের নাম করে মার্কেটটা করেছেন এবং পারমিশনটা নিয়েছেন সিনেমা হল করার। কিন্তু না, মার্কেটের নাম করেই তিনি সেখানে মার্কেট করেছেন।

বাপ্পারাজ আরো বলেন, পরবর্তীতে সেখানে আমরা সিনেমা হল করার চেষ্টা করেছি। রাজউক থেকে পারমিশন দেয়া হয়নি। তার ওপর আমাদের মার্কেটটায় প্রচুর পিলার ছিলো, সেগুলো ভেঙে স্পেস তৈরি করাও সম্ভব হয়নি। তারপর উপরে করতে চেয়েছিলাম, তখনও পারমিশন দেয়া হয়নি। কিছুদিন আগেও সেখানে বিসিকের একটা অডিটোরিয়াম ছিলো, ওটাও আমরা সিনেমা হলের জন্য নেয়ার চেষ্টা করেছি। কিন্তু পাশে একটা স্কুল থাকার জন্য উত্তরাতে সেটারও পারমিশন দেয়া হয়িইন। চ্যাপ্টার ক্লোজ।

এরপর বাপ্পারাজ ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেকের ভুল ধারনা আছে, আমি ক্লিয়ার করে দিলাম যে রাজ্জাক সাহেব দুই নাম্বারি করে মার্কেট বানাননি, এক নম্বরি করেই মার্কেট বানিয়েছেন। রাজ্জাক সাহেব যদি দুই নম্বরি করতেন, তাহলে উত্তরায় আরো চার পাঁচটা মার্কেট থাকতো। কিন্তু তিনি করেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা