,

বলিউডের ছবিতে জাকিয়া বারী মম

news-image

বিনোদন ডেস্ক :জাকিয়া বারী মম। লাক্স সুন্দরী এই মডেল-অভিনেত্রী নিজের অভিনয় গুণে ছোট পর্দায় খুব ভালো একটি অবস্থান করে নিয়েছেন। ছোট পর্দার পাশাপাশি ইতিমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

তবে এবার দেশের গণ্ডি পেরিয়ে বলিউডের হিন্দি ছবিতে দেখা যাবে মমকে। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন ফয়সাল সাইফ।

তিনি বলেন, নারীকেন্দ্রিক আমার নতুন এই ছবিতে বাংলাদেশের জাকিয়া বারী মমকে নিচ্ছি আমি। ডার্ক থ্রিলার ধাঁচের গল্পটিতে বলতে গেলে ছবির মূল নায়ক বা নায়িকা বলতে মমই। কারণ তাকে ঘিরেই ছবির মূল কাহিনী সাজানো।

মমর স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আগামী ৭ সেপ্টেম্বর এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ভারতে আসছেন তিনি। নভেম্বরে কাজ শুরু করার ইচ্ছা রয়েছে।

উল্লেখ্য, ফয়সাল সাইফের ছবিতে কাজ করতে যাওয়া দ্বিতীয় বাংলাদেশি মম। এর আগে, এই পরিচালকের একটি ছবিতে গত বছর কাজ করেছেন আরেক বাংলাদেশি নিরব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা