,

জন-সাফার ‘মিস ম্যাচ’

news-image

 

বিনোদন ডেস্ক :দুই পরিবারের সম্মতিতে আবির ও ফাইজার বিয়ে। এটা অসম বিয়ে ছিল। মানে আবির আর ফাইজার বয়সের ব্যবধান অনেক। দুজনের সংসারে প্রথম থেকেই খুঁটিনাটি নানা বিষয় নিয়ে শুরু হয় ছোটখাটো দ্বন্দ্ব।

আর এই জটিলতা সৃষ্টির মূল মানুষটি আবিরের ছোট বোন রিমি। কথায় কথায় রিমি ফাইজার ভুল ধরে আর তার মাকে সেগুলো বোঝায়।

তবে, আবির ও ফাইজা দু’জনেই চেষ্টা করতে থাকে তাদের মাঝের বয়সের শূন্যতা পূরণের। সেইসাথে শ্বশুরবাড়ির পরিবারের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করে ফাইজা। এর মধ্যে হঠাৎ একদিন বাসার সামনে হাজির হয় ফাইজার প্রেমিক দাবি করা এক তরুণ। শুরু হয় নতুন সংকট।

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘মিস ম্যাচ’। নাটকটিতে আবির চরিত্রে জন ও ফাইজা চরিত্রে সাফা অভিনয় করেছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

পরিচালক ইমরাউল রাফাত জানান, নাটকটিতে সম্পর্কের টানাপড়েনের জটিলতা দেখানো হয়েছে এবং জটিলতা নিরাসনের অনেক উপায়ও এই নাটকে তুলে ধরা হয়েছে। নাটকটি আসছে ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা