,

মিরপুর টেস্টে বাগড়া দিতে পারে বৃষ্টি

news-image

স্পোর্টস ডেস্ক : এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। আগামীকাল মিরপুরে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচে প্রতিদিনই বাগড়া দিতে পারে বৃষ্টি।

তবে, পুরো দিনের খেলা পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। মিরপুর স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা উন্নত। বৃষ্টি থেমে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আবার খেলা শুরু করা সম্ভব। তবে, বৃষ্টি হলে তা যে খেলার উপর প্রভাব ফেলবে এটা ঠিক।

আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে যোগাযোগ করা হলে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘আকাশ মেঘলা থাকবে। এখন প্রতিদিনই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, আগামী দুইদিন বৃষ্টির সম্ভাবনা একটু কম। পরের তিনদিন বৃষ্টির সম্ভাবনা একটু বেশি’।

দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যে সময়ে মাঠে দর্শকদের উপস্থিতি একেবারেই কম হতে পারে।

কারণ, আগামী ২ সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঢাকার বেশিরভাগ মানুষ এখন ঈদ করতে গ্রামে যেতে ব্যস্ত।

গত ১৮ আগস্ট বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলবে তারা। আগামীকাল মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। আর আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে