,

এবার ৭৩ জন রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘর্ষের ঘটনায় নাফনদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৭৩ জন রোহিঙ্গাকে আটকের পর তাদের স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবি ও কোস্ট গার্ড। শনিবার সকালে তাদের মানবিক সহযোগিতা দিয়ে ফেরত পাঠানো হয়। এর আগে গতকাল ১৪৬জন রোহিঙ্গাকে ফেরত পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চট্রগ্রাম জোনের কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লে. শেখ ফখর উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাফনদী দিয়ে শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশেকালে একটি নৌকাসহ ৫৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এরপর তাদের মানবিক সহযোগিতা দিয়ে ওই সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়ছে। এরমধ্যে ২৬ শিশু, ২১ নারী ও ৯ জন পুরুষ ছিলেন। অনুপ্রবেশ ঠেকাতে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা নাফনদী ও এর আশপাশের সীমান্তে টহলে রয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৭ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের মানবিক সহযোগিতা দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ শিশু, ৮ নারী, ৫ জন পুরুষ ছিলেন।

তিনি বলেন, মিয়ানমারে এখনো পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, কোনো রোহিঙ্গা যাতে সীমান্ত দিয়ে এপারে ঢুকতে না পারে সেজন্য বিজিবির টহল জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে সীমান্তরক্ষীদের চৌকিতে হামলার পরেই রাখাইনের গ্রামে-গ্রামে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। এ সময় নির্বিচারে রোহিঙ্গা হত্যা, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মত মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় বলে জাতিসংঘসহ বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে।

সেনা অভিযানের মুখে প্রাণ বাঁচাতে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। গত কয়েক দশকে ৫ লাখের বেশি রোহিঙ্গা এদেশে আশ্রয় নিয়েছে বলে দাবি সরকারের। তাদের ফেরত নিতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে বাংলাদেশ। তবে এখনো প্রত্যাশিত সাড়া দেয়নি মিয়ানমার।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা