,

দেশে স্বৈরশাসক চেপে বসেছে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যে স্বৈরশাসক ও চক্রান্ত চেপে বসেছে- এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রাম করতে হবে।

সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ ভুলুকে নিয়ে শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকে সরকার ও ক্ষমতাসীন দলের লোকেরা যে কক্তব্য ও কর্মকাণ্ড করছে তা আইনের শাসন বিরোধী ও আদালত অবমাননার শামিল।

তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালতের রায় ও পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে এই অনৈতিক ও অবৈধ সরকারের পদত্যাগ করা উচিত।

মির্জা ফখরুল বলেন, দেশে যে স্বৈরশাসক ও চক্রান্ত চেপে বসেছে- এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রাম করতে হবে। যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা এই শপথ নিয়েছি।

এ সময় ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের পর প্রধান বিচারপতির সঙ্গে সরকারের মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের লোকজনের বৈঠক ও সাক্ষাৎ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, সরকারের এমন তৎপরতা অসাংবিধানিক। এ থেকে বোঝা যায়, সরকার বিচার বিভাগের উপর প্রভাব বিস্তার করছে।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা দক্ষিণ মহানগর সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা