,

এবার হিন্দি ছবিতে মম

news-image

অনলাইন প্রতিবেদক : ছোট পর্দার নিয়মিত অভিনেত্রী জাকিয়া বারী মম। ইতোমধ্যে কয়েকটি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।

তবে এবার দেশের গণ্ডি পেরিয়ে জনপ্রিয় এই অভিনেত্রীকে দেখা যাবে বলিউডের হিন্দি ছবিতে। এখনও নাম চূড়ান্ত হয়নি। ছবিটি পরিচালনা করবেন ফয়সাল সাইফ। আজ শনিবার সকালে বাংলাদেশ প্রতিদিনকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
ফয়সাল সাইফ বলেন, নারীকেন্দ্রিক আমার নতুন এই ছবিতে বাংলাদেশের জাকিয়া বারী মমকে নিচ্ছি আমি। ডার্ক থ্রিলার ধাঁচের গল্পটিতে বলতে গেলে ছবির মূল নায়ক বা নায়িকা বলতে মমই। কারণ তাকে ঘিরেই ছবির মূল কাহিনী সাজানো।

মমর স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আগামী ৭ সেপ্টেম্বর এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ভারতে আসছেন তিনি। নভেম্বরে কাজ শুরু করার ইচ্ছা রয়েছে।

প্রসঙ্গত, ফয়সাল সাইফের ছবিতে কাজ করতে যাওয়া দ্বিতীয় বাংলাদেশি মম। এর আগে, এই পরিচালকের একটি ছবিতে গত বছর কাজ করেছেন আরেক বাংলাদেশি নিবর। প্রথমে ‘বালা’ নামে সে ছবির কাজ শুরু হলেও মুক্তির সময় নাম পরিবর্তন করে রাখা হয় ‘শয়তান’। বিডি-প্রতিদিন

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের