,

বিয়ের পর মেসি ভক্তদের জন্য সুখবর

news-image

স্পোর্টস ডেস্ক : গতমাসেই ছোটবেলার বান্ধবী অ্যান্তোনেলা রোকুজ্জোর সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। আর তারপরের মাসেই ভক্তরা পেলেন আরও একটি সুখবর।

বিয়ের পর প্রথমবার বাবা হতে চলেছেন লিওনেল মেসি। অ্যান্তোনেলা ও মেসির বিয়ের সাক্ষী থেকেছে তাদের দুই ছেলে। চার বছরের থিয়াগোর একটু আধটু মনে থাকলেও ছোট্ট এক বছরের মাতেওর অবশ্য বাবা-মায়ের বিয়ের স্মৃতি মনে না থাকারই কথা। এবার তাদের সংসারে আসছে নতুন অতিথি।

স্প্যানিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের পর প্রথমবার এলএম টেনের সন্তানের মা হতে চলেছেন অ্যান্তোনেলা। গত মাসেই ধুমধাম করে দীর্ঘদিনের বান্ধবীকে জীবনসঙ্গিনী করেন মেসি। রোজারিওতে যেন বসেছিল চাঁদের হাট। বিবাহ বাসরে হাজির ছিলেন মেসির সতীর্থ থেকে বিশ্বখ্যাত প্রাক্তন ফুটবলাররা। মাঠের লড়াই থেকে বিরতি নিয়ে বিয়ের পরই অ্যান্টিগায় মধুচন্দ্রিমায় যান মেসি। তারপরই এল এমন সুখবর। তৃতীয়বার বাবা হওয়ার খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বার্সা ফরোয়ার্ড। তবে আগামী সন্তান ছেলে না মেয়ে, তা এখনও জানা যায়নি।

গত মাসেই ক্রিশ্চিয়ানো রোনালদো চতুর্থবার বাবা হতে চলার খবর সামনে এসেছিল। ক্রিশ্চিয়ানো জুনিয়রের পর জোড়া সন্তানের বাবা হন সিআর সেভেন। বাবার কোলে এভা আর মাতেওর ছবি ভাইরাল হতে না হতেই পরবর্তী সন্তানের খবর চাউর হয়।

জানা যায়, বান্ধবী জর্জিনা রডরিগেজ পাঁচমাসের গর্ভবতী। মাঠের মতো মাঠের বাইরেও চিরপ্রতিদ্বন্দ্বী মেসির সঙ্গে মিল রয়েছে রোনালদো। অর্থাৎ প্রায় একই সময়ে ফের বাবা হবেন বিশ্বের সেরা দুই ফুটবল তারকা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের