,

পাকিস্তানে খেলাটা দোষের কিছু নয় : তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর ২০০৯ সাল থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে। ২০১৫ সালে জিম্বাবুয়ে পাকিস্তান সফর করলেও বড় দলগুলো এখনো পাকিস্তানে খেলতে চায় না। দেশটিতে ক্রিকেট ফেরাতে বেশ সচেষ্ট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিশ্বের সেরা কয়েকজন তারকাকে নিয়ে দল সাজিয়ে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে তিনটি ম্যাচ আয়োজন করছে আইসিসি। আইসিসি ঘোষিত এই বিশ্ব একাদশে রয়েছেন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।

বিশ্ব একাদশের হয়ে তামিমের পাকিস্তানে খেলতে যাওয়াটা ভালোভাবে নিচ্ছেন না অনেক বাংলাদেশি সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানে গিয়ে না খেলার জন্য তামিমকে অনুরোধ করেছেন তাঁর অনেক ভক্ত। তবে সমর্থকদের আশ্বস্ত করলেন তামিম। জানালেন, ক্রিকেট খেলুড়ে দশটা দেশ একটা পরিবারের মতো। দেশটিতে ক্রিকেটকে ফেরাতে কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। আমার মনে হয়, আইসিসি একটা চমৎকার উদ্যোগ নিয়েছে।’

তামিম মনে করেন অন্য দেশগুলোরও পাকিস্তানে গিয়ে খেলা উচিত। তিনি বলেন, ‘পাকিস্তানে আরো আগেই আন্তর্জাতিক ক্রিকেট ফেরা উচিত ছিল। যাক শুরুটা তো হলো।’ আর এই শুরুটা করতে পেরে দারুণ খুশি তামিম। পাকিস্তানে ক্রিকেট ফেরাতে পারছেন বলে নিজেকে গর্বিত অনুভব করছেন তিনি। তামিম বলেন, ‘এটা আইসিসি অনুমোদিত একটা টুর্নামেন্ট। আর তা ছাড়া বিশ্ব একাদশের হয়ে প্রতিনিধিত্ব করাটা বড় ব্যাপার। এর জন্য আমি গর্বিত।’

আগামী ১২, ১৩ এবং ১৫ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাকিস্তান ও বিশ্ব একাদশের মধ্যকার তিনটি আন্তর্জাতিক ম্যাচ। টুর্নামেন্টের জন্য এরই মধ্যে ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। তামিম ছাড়াও বিশ্ব একাদশ দলে রয়েছেন হাশিম আমলা, ড্যারেন স্যামি ও থিসারা পেরেরা, পল কলিংউডসহ আরো বেশ কয়েকজন তারকা।

বিশ্ব একাদশ : হাশিম আমলা, তামিম ইকবাল, ফাফ ডু প্লেসি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্রান্ট এলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি, মরনে মরকেল, স্যামুয়েল বদ্রি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের