সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানির ‘স্ত্রী দাবিদার’ নাসরিনের আত্মহত্যার চেষ্টা

news-image

স্পোর্টস ডেস্ক :জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির ‘স্ত্রী দাবিদার’ নাসরিন সুলতান ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজধানীর জিগাতলার রেনেসা হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নাসরিন সুলতানার বোন শারমিন সুলতানা জানান, বৃহস্পতিবার রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা চেষ্টা করেন। তার আগে একটি সুইসাইড নোটে লিখেন নাসরিন। এতে খেলা ছিল- ‘আমার মৃত্যুর জন্য সানি দায়ী’।

চিরকুটে লেখা ছিল, ‘আল্লাহর ওয়াস্তে দু’হাত জোড় করে তোমাদের অনুরোধ করছি, দয়া করে আমাকে হাসপাতালে নিও না। আল্লাহর দোহাই লাগে। দয়া করে আমাকে আমার মতো মরতে দাও। আমার জন্য অনেক জ্বালা নিয়েছো। মরার পর মাটি দিয়ে দিও, কিন্তু হাসপাতালে নিও না প্লিজ। আমার আজকের অবস্থার জন্য সানি দায়ী। আল্লাহ্ যেন তার বিচার করেন। আমার মৃত্যুর জন্য সানি দায়ী।’

শারমিন জানান, বৃহস্পতিবার রাতে আরাফাত সানির সঙ্গে নাসরিনের ঝগড়া হয়, সকালে ঘুমের থেকে উঠে বারবার ডাকলেও সাড়া দিচ্ছিল না নাসরিন। এরপর তার পাশে আমরা ঘুমের ওষুধ ও একটি চিরকুট দেখতে পাই।

ধানমন্ডির রেঁনেসা হাসপাতালের চিকিৎসক প্রিয়ম তালুকদার জানিয়েছেন নাসরিনের অবস্থা আশঙ্কামুক্ত নয়, তাকে আইসিইউতে রাখা হয়েছে। আরো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর তার সম্পর্কে বলা যাবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা