,

কুষ্টিয়ায় পদ্মায় ডুবে সহোদরাসহ ৩ শিশুর মৃত্যু

news-image

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুই সহোদরাসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে চরসাদীপুর ইউনিয়নের সেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এরা হলো মরিয়ম (৮), সালমা (৫) ও লাবনী (৪)।

স্বজনদের বরাত দিয়ে কুমারখালী থানার ওসি আব্দুল খালেক জানান, বেলা ২টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এ তিন শিশু পদ্মা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে অন্যদের অগোচরে তারা নদীতে তলিয়ে যায়।

“স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও তাদের পায়নি। এর প্রায় এক ঘণ্টা পর তাদের মরদেহ ভেসে ওঠে।”

ওসি জানান, সালমা ও লাবনী আপন বোন। তারা কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের সাইফুলের মেয়ে। আর মরিয়ম হলো চরসাদীপুর ইউনিয়নের সেখপাড়া গ্রামের শফি উদ্দিনের মেয়ে।

সালমা-লাবনী মরিয়মের খালাত বোন। তারা শুক্রবার সকালে খালার বাড়ি বেড়াতে এসেছিল বলে স্বজনরা জানিয়েছেন, বলেন ওসি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের