,

শনিবার ২ জেলায় সফর করবেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক :বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে শনিবার (২৬ আগস্ট) গাইবান্ধা ও বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শনিবার (২৬ আগস্ট) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এবং বিকেলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সফর করবেন।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম সাংবাদিকদের জানান, ২৬ আগস্ট প্রধানমন্ত্রী সফরের দিন ধার্য হয়েছে। ওইদিন সকালে গাইবান্ধার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরে ত্রাণ ও ধানের চারা বিতরণ করবেন। দুপুরের পর তিনি হেলিকপ্টরে বগুড়ার সারিয়াকান্দিতে আসবেন। এর আগে গত ২০ আগস্ট শেখ হাসিনা বন্যার্তদের অবস্থা নিজের চোখে দেখতে ও ত্রাণ বিতরণ করতে দিনাজপুর ও কুড়িগ্রাম সফর করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে