,

সড়ক বিভাগের সকল প্রকৌশলীর ছুটি বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করতে ২৪ ঘণ্টা কাজ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ জন্য সড়ক বিভাগের সকল প্রকৌশলীর ছুটি বাতিল করা হয়েছে। তারা ঈদের দিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন। মন্ত্রী আজ দুপুরে গাজীপুরের চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় মন্ত্রীর সাথে ছিলেন, সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, ফোরলেনের প্রকল্প পরিচারক দিলীপ কুমার, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি কে এম নাহিন রেজাসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।

এসময় মন্ত্রী আরও বলেন, বৃষ্টিকে অজুহাত দেখিয়ে সড়ক চলাচলের অনুপযোগী থাকবে তা হবে না। বৃষ্টির কারণে সৃষ্ট অসুবিধা দূর করার ব্যবস্থা আছে। যেকোনো উপায়ে সড়ক চলাচলের উপযোগী রাখা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে