,

ভুবনেশ্বরের ব্যাটিংয়ে ম্লান ধনঞ্জয়ার ছয় উইকেট

news-image

স্পোর্টস ডেস্ক : ছয় উইকেট নিয়েও শ্রীলঙ্কাকে জেতাতে পারেননি আকিলা ধনঞ্জয়া। ভুবনেশ্বর কুমারের রেকর্ড ব্যাটিংয়ে তিন উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। এর ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলিরা। সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ২৭ আগস্ট।

গতকাল পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৩৬ রান করে শ্রীলঙ্কা। পরে বৃষ্টি আইনে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ২৩১ রান।

ব্যাটিংয়ে ভারতের শুরুটা ছিল দারুণ। ওপেনিং জুটিতে ১০৯ রানের পার্টনারশিপ গড়েছিলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। দলীয় ১০৯ রানে আকিলা ধনঞ্জয়ার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন রোহিত শর্মা। এরপর ভারতীয় ব্যাটিং লাইন আপে ভাঙন শুরু হয়।

দলীয় ১৩১ রানে তারা সপ্তম উইকেট হারায়। এর মধ্যে ছয়টি উইকেটই নেন অফস্পিনার আকিলা ধনঞ্জয়া। গতকাল তিনি মোট ১০ ওভার বল করে ৫৪ রান দিয়ে ছয়টি উইকেট নেন। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং।

ভারতের সাত উইকেট পড়ে যাওয়ার পর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জুটি বাঁধেন ভুবনেশ্বর কুমার। দু’জনে মিলে ১০০ রানের পার্টনারশিপ গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৫৩ রান করে অপরাজিত থাকেন ভুবনেশ্বর কুমার। এটি তার ক্যারিয়ার সেরা ব্যাটিং। আর ওয়ানডেতে এটি তার প্রথম হাফ সেঞ্চুরি। কিন্তু মহেন্দ্র সিং ধোনি হাফ সেঞ্চুরি করতে পারেননি। তিনি ৪৫ রান করে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ইনিংস: ২৩৬/৮ (৫০ ওভার)

ফল: বৃষ্টি আইনে তিন উইকেটে জয়ী ভারত।

নিরোশান ডিকওয়েলা ৩১, দানুশকা ‍গুনাথিলাকা ১৯, কুসল মেন্ডিস ১৯, উপুল থারাঙ্গা ৯, অ্যাঞ্জেলো ম্যাথুজ ২০, মিলিন্দা সিরিবর্দনে ৫৮, চামারা কাপুগেদারা ৪০, আকিলা ধনঞ্জয়া ৯, দুশমান্থ চামিরা ৬*, বিশ্ব ফার্নান্দো ৩*; ভুবনেশ্বর ‍কুমার ০/৫৩, জ্যাসপ্রীত বুমরাহ ৪/৪৩, যুজবেন্দ্র চাহাল ২/৪৩, হার্দিক পান্ডিয়া ১/২৪, আক্সার প্যাটেল ১/৩০, কেদার যাদব ০/৩২)।

ভারত ইনিংস: ২৩১/৭ (৪৪.২/৪৭ ওভার)

(রোহিত শর্মা ৫৪, শিখর ধাওয়ান ৪৯, লোকেশ রাহুল ৪, কেদার যাদব ১, বিরাট কোহলি ৪, মহেন্দ্র সিং ধোনি ৪৫*, হার্দিক পান্ডিয়া ০, আক্সার প্যাটেল ৬, ভুবনেশ্বর কুমার ৫৩*; লাসিথ মালিঙ্গা ০/৪৯, বিশ্ব ফার্নান্দো ০/৩২, অ্যাঞ্জেলো ম্যাথুজ ০/১১, দুশমান্থ চামিরা ০/৪৫, আকিলা ধনঞ্জয়া ৬/৫৪, মিলিন্দা সিরিবর্দনে ১/৩৯)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: আকিলা ধনঞ্জয়া (শ্রীলঙ্কা)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে