,

এটা কোনো দয়া নয়, এটা দুর্গত মানুষদের অধিকার : অনন্ত

news-image

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক অনন্ত জলিল গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামের দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন। একই সাথে তিনি সমাজের বিত্তবান মানুষের নিকট আহ্বান জানিয়েছেন যাতে দুর্গত মানুষের পাশে সবাই দাঁড়ায়। গতকাল বিভিন্ন গণমাধ্যমের অনলাইন সংস্করণে অনন্ত জলিলের এই খবর প্রচারে আসে।

রাতে তিনি নিজে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট দিয়ে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, বন্ধুগণ, এটা কোনো দয়া নয়, এটা দুর্গত মানুষদের অধিকার। আমি তাদের পাশে এসেছি। যেমনটা আল্লাহ বলেছেন। ‘

অনন্ত বলেন, ‘আল্লাহ তায়ালার রহমতে আজ কুড়িগ্রামের তিনটি ইউনিয়নের বন্যাকবলিত প্রায় আড়াই হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি। থানাহাট ইউনিয়নের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১০০ পরিবার, রমনা ইউনিয়নের ৮০০ পরিবার এবং চিলমারী ইউনিয়নের ৫০০ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। ‘

তিনি বলেন, ‘আমার পুরো টিম, গণমান্য ব্যক্তি সহ স্থানীয় লোকজন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আন্তরিক সহযোগিতায় সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ত্রাণ দেওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। ‘

তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। বন্ধুগণ, চলুন আমাদের যা কিছু আছে, তাই নিয়ে সবাই বন্যার্তদের পাশে দাঁড়াই এবং আল্লাহর কাছে এই সংকট নিরসনের প্রার্থনা করি। দেশকে ভালোবাসুন দেশের মানুষের পাশে থাকুন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের