,

মুক্তির আগেই অনলাইনে ফাঁস বাবুমশাই বন্দুকবাজ

news-image

বিনোদন ডেস্ক : বাবুমশাই বন্দুকবাজ নিয়ে সমস্যা যেন মিটতেই চাইছে না। বহিষ্কৃত সিবিএফসি প্রধান পহেলাজ নিহালানি ছবির ৪৮টি দৃশ্যতে কাঁচি চালিয়েছিলেন। সেই জল অনেক দূর গড়ায়। যার জেরেই বরখাস্ত করা হয় পহেলাজকে। সেসব সমস্যা কাটিয়ে A সার্টিফিকেট গায়ে চাপিয়ে শেষমেশ শুক্রবার মুক্তি পাবে নওয়াজউদ্দিন সিদিক্কি অভিনীত ছবিটি। আর ঠিক তার আগে ঘটল আরেকটি কাণ্ড। শোনা যাচ্ছে, মুক্তি পাওয়ার আগেই গোটা ছবিটি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে।

এক সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবারই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে বাবুমশাই বন্দুকবাজ। বিভিন্ন বেআইনি ওয়েবসাইটে ছবিটি দেখা যাচ্ছে। যদিও তার প্রিন্ট অত্যন্ত নিম্নমানের। স্বাভাবিকভাবেই মাথায় হাত পরিচালক কুশন নন্দীর।

ছবি নিয়ে যা উত্তেজনা, যেভাবে বিভিন্ন শহরে গিয়ে নায়ক-নায়িকা নওয়াজ ও বিদিতা বাগ ছবির প্রচার করেছেন, তাতে আন্দাজ করা হয়েছিল, মুক্তির প্রথম দিন বক্স অফিসে অন্তত দুকোটি টাকার ব্যবসা করবে ছবি। কিন্তু তার আগেই তা অনলাইনে চলে আসায় অনেকেই আর হলমুখী হবেন না বলেই ধারণা নির্মাতাদের। ফলে ব্যবসায় বড়সড় ধাক্কা লাগতে চলেছে।
ছবিতে বেশ সাহসী দৃশ্যে নওয়াজের সঙ্গে দেখা গিয়েছে বাঙালি অভিনেত্রী বিদিতাকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা ছিল তুঙ্গে। বড়পর্দায় নতুন জুটির কেমিস্ট্রি কেমন, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহলও রয়েছে। এদিকে, ২৫ আগস্টই মুক্তি পাচ্ছে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘আ জেন্টলম্যান’। ফলে প্রতিযোগিতা নেহাত সহজ নয়। আর তারই মধ্যে ছবি ফাঁস হওয়ায় বেশ বিপাকে বাবুমশাই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে