,

মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : দৌড়ে অনেক এগিয়ে ছিলেন লিওনেল মেসি। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো সেটা মেনে নেবেন কেন? ব্যালন ডি’ অর জেতার দৌড়ে এবারই হয়তো ছুঁয়ে ফেলবেন মেসিকে। আজ অবশ্য টপকেই গেলেন চিরপ্রতিদ্বন্দ্বীকে। তৃতীয়বারের মতো উয়েফা বর্ষসেরা হয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুবার উয়েফার সেরা খেলোয়াড় হলেন কেউ।

৫৯ বছর পর লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের ‘ডাবল’ জিতেছে রিয়াল। এমন ঐতিহাসিক অর্জন সম্ভব হয়েছে রোনালদোর কারণেই। মৌসুমের শেষভাগে এতটাই দুর্দান্ত খেলেছেন, এল ক্লাসিকোর হারেও শিরোপা দৌড়ে কোনো রিয়ালকে ঝামেলাই পোহাতে হয়নি। চ্যাম্পিয়নস লিগের শেষ তিন ধাপে দশ গোল করে জুনেই মীমাংসা করে দিয়েছেন উয়েফার বর্ষসেরা খেলোয়াড় সংক্রান্ত সব প্রশ্নের। আজ শুধু আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো সেটা!

২০১৫ সালে দ্বিতীয়বারের মতো উয়েফা বর্ষসেরা হয়েছিলেন মেসি। এবার অবশ্য মেসি নন, রোনালদোর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন জুভেন্টাসের জিয়ানলুইজি বুফন। কিন্তু চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এই বুফনকেই দুবার পরাস্ত করেছিলেন রোনালদো। আজ সেটারই পুনরাবৃত্তি ঘটল মোনাকোতে।

মেসিকে ছাড়িয়ে এবার মেসিকে ছোঁয়ার দৌড়ে নামবেন রোনালদো। পাঁচটি ব্যালন ডি’ অর জিতে এখনো এগিয়ে আছেন মেসি। তবে মৌসুমের শুরুতেই দুটো শিরোপা জিতে পঞ্চম ব্যালনের পথে বেশ এগিয়ে গেছেন রোনালদো।

তবে একেবারে খালি হাতে যেতে হয়নি বুফনকে। এ বছর উয়েফার সেরা গোলরক্ষক হয়েছেন জুভেন্টাসের এক নম্বর। সেরা ডিফেন্ডার রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। সেরা মিডফিল্ডারও রিয়ালের, লুকা মডরিচ। আর সেরা ফরোয়ার্ডের নাম না বললেও বোধ হয় চলত, রোনালদো! এ বছর উয়েফার বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন লিকে মার্টেনস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে