,

আবার বাবা হচ্ছেন মেসি?

news-image

স্পোর্টস ডেস্ক :আবার বাবা হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এমন খবরই দিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম।

আর্জেন্টিনার পত্রিকা ওলে’র খবর, লিওনেল মেসি ও আন্তোনেল্লা রোকুজ্জো দম্পতির ঘরে আসছে তৃতীয় সন্তান।

এমন খবর দিয়ে টুইট করেছে ইএসপিএন আর্জেন্টিনাও, ‘দারুণ খবর, লিওনেল মেসি ও তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো তৃতীয়বারের মতো বাবা-মা হতে যাচ্ছেন। অভিনন্দন!’

মেসি অবশ্য এখনো এমন খবরের সত্যতা নিশ্চিত করেননি।

গত ৩০ জুন নিজের জন্ম শহর রোজারিওতে দীর্ঘদিনের বান্ধবী রোকুজ্জোকে বিয়ে করেন মেসি। ইতিমধ্যেই তাদের ঘরে আছে দুই ছেলে থিয়াগো ও মাতেও।

প্রথম সন্তান থিয়াগোর জন্ম ২০১২ সালের নভেম্বরে। আর মাতেও পৃথিবীর আলোতে আসেন ২০১৫ সালের সেপ্টেম্বরে।

তথ্যসূত্র : মার্কা, সকারইনফরমেনিয়া ডটকম।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের