,

চট্টগ্রাম টেস্টের নিরাপত্তায় সিএমপির ৪ নির্দেশনা

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হবে। ‍দ্বিতীয়টি বন্দরনগরী চট্টগ্রামে। ম্যাচটি সুষ্ঠু ও নির্বিঘ্নে পরিচালনার এবং নিরাপত্তা নিশ্চিত করতে চার ধরণের নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার দুপুরে সিএমপির হেডকোয়ার্টারে আয়োজিত এক সভায় নির্দেশনা দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার।

নির্দেশনার মধ্যে রয়েছে- ব্যাগ, ব্যাকপ্যাক, বোতল, ক্যান, সফট ড্রিংকস, টিফিন বক্স, ক্যামেরা, পানির বোতল অর্থাৎ কোনো প্রকার খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। পাশাপাশি চাকু, ছুরি, ধারালো অস্ত্র, লাঠি, পাথর, কোনো প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস, ক্যাবল বা তার নিয়েও স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। তবে লাঠিবিহীন জাতীয় পতাকা, প্লাকার্ড নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে।
সভায় সিএমপির উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিসিবি, বিভাগীয় কমিশনার, সিডিএ, র‌্যাব-৭, জেলা প্রশাসন, ভেনু ম্যানেজার, ডিজিএফআই, এনএসআই, চমেক হাসপাতাল, ওয়াসা, এপিবিএন, বাংলাদেশ রেলওয়ে, বিভাগীয় তথ্য অফিস, পিডিবি, সিভিল সার্জন, বিআরটিএ, এয়ারপোর্ট ম্যানেজার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, হোটেল রেডিসন ব্লু’র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা