,

বার্সেলোনায় বিদ্রোহ; নেতৃত্বে মেসি!

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল সুপারস্টার নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর টালমাটাল পরিস্থতি ক্যাম্প ন্যুতে। ইনজুরিতে মাঠের বাইরে সুয়ারেস। এমএসএন ত্রয়ীর বাকী সদস্য আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিও নাকি ক্লাবের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছেন! যে ‘বিদ্রোহের’ লক্ষ্য নাকি বার্সেলোনার ক্লাব কর্মকর্তারা। ‘বিদ্রোহে’ নাকি উস্কানি দিচ্ছেন স্বয়ং লিওনেল মেসি!

বার্সেলোনা বনাম নেইমার লড়াই যখন তুঙ্গে, ক্লাব যখন জানিয়েছে নেইমারের বিরুদ্ধে মামলা করবে তারা, তখন হঠাৎই প্যারিস থেকে মঙ্গলবার তার পুরনো শহরে ফেরেন নেইমার। ব্রাজিল জাদুকর তার নাইট পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন মেসি সুয়ারেস, জেরার্ড পিকেসহ তার সাবেক বার্সা সতীর্থদের। ওই পার্টিতে আবার এক সঙ্গে দেখা যায় সেই বিখ্যাত এমএসএনকে। নেইমার, সুয়ারেসের সঙ্গে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মেসি লেখেন, ‘ও ফিরে এসেছে। ‘ নেইমারের সঙ্গে ছবি পোস্ট করেছেন পিকেও।

সোশ্যাল মিডিয়ায় মেসির এই পোস্টের পরে স্প্যানিশ মিডিয়ার একটা অংশ জানায়, বার্সা কর্মকর্তাদের স্রেফ তাচ্ছিল্য করেই এই ছবি পোস্ট করেছেন মেসি। একেই ক্লাবের সঙ্গে তার সাম্প্রতিক সম্পর্ক নিয়ে অনেক কথা হচ্ছে। শোনা যাচ্ছে, নতুন চুক্তিতে মেসি নাকি সই করেননি।

এমনকী ম্যাঞ্চেস্টার সিটির প্রতিনিধিদের সঙ্গেও নাকি তার এজেন্টের কথা হয়েছে। এই পরিস্থিতিতে মেসির এই পোস্ট নানা জল্পনা উস্কে দিয়েছে। আর এমন দিনে মেসি এই পোস্ট করেছেন, যে দিন নেইমারের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় বার্সেলোনা।
এই মুহূর্তে ঘরে-বাইরে দ্বিমুখী আক্রমণের সামনে বার্সা কর্মকর্তারা। নেইমার শিবির জানিয়ে দিয়েছে, তারা আদালতে মামলা লড়বে। এরই মাঝে সোশ্যাল মিডিয়াতেও অপদস্ত হতে হয়েছে বার্সা কর্মকর্তাদের। বুধবার বার্সার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। এই কঠিন পরিস্থিতি এখন কীভাবে মোকাবেলা করবে কাতালান ক্লাবটি সেটাই দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি