,

বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলে ছুটছেন শোবিজ তারকারা

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের উত্তরাঞ্চলের তিস্তা ব্রহ্মপুত্র-যমুনার পানি হ্রাস অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। তবে এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে পড়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির। সারাদেশের মানুষেরা এগিয়ে আসছেন বন্যার্তদের সহায়তায়। বিভিন্ন স্তরের মানুষেরা নিজ নিজ সামর্থ অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন।

দেশের এই দুঃসময়ে বসে নেই শোবিজ তারকারাও। অনেক শোবিজ তারকা ছুটে বেড়াচ্ছেন বন্যার্ত এলাকায়। সম্প্রতি দেখা গেল একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মিমকে কুড়িগ্রাম জেলার রাজিবপুরের প্রত্যন্ত অঞ্চলে বন্যার্তদের পাশে। ইঞ্জিন চালিত ট্রলারে ছুটে বেড়াচ্ছেন পর্দার আড়ালে চলে যাওয়া শিশু শিল্পী হিসেবে শোবিজে যাত্রা শুরু করা মিম।

ছোট পর্দার অনেক তারকাই ছুটছেন বন্যা কবলিত এলাকায়। রংপুর অঞ্চলে দেখা গেছে অভিনেত্রী তারিন, সুইটি ও বিজরি বরকত উল্লাহ, সামিয়া, বাবুও  মডেল অবনীকে। ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের উদ্যোগে রংপুরে বিভিন্ন উপজেলায় তারা ত্রাণ বিতরণ করেছেন বলে জানা যায়।

বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার বেশ কিছু গ্রামে  সুইটি ও বিজরি বরকত উল্লাহ ও মডেল অবনীকে ছুটে বেড়াতে দেখা যায়।

অনেক শোবিজ তারকা হয়তো স্বশরীরে দুর্গত এলাকায় পৌঁছতে পারেন নি। কিন্তু ঢাকার পথে পথে ঘুরে ঘুরে বন্যার্তদের জন্য সাহায্য সংগ্রহ করছেন। এমনই একজন শতাব্দী ভব। ভিন্ন ধারার এই গায়ক ঢাকার পথে পথে গিটার বাজিয়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছেন।

দেশের উত্তরাঞ্চলের বর্তমান বন্যা পরিস্থিতি (কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ) উন্নতি অব্যাহত থাকবে। পদ্মা নদীর পানি সমতল কমতে শুরু করায় দক্ষিণ-মধ্যাঞ্চলের (মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মুঞ্জিগঞ্জ, শরীয়তপুর) নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল হতে উন্নতি শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে