,

কমেন্টের আগে ভাবো আমিও তো কারও বোন, কারও …..

news-image

বিনোদন ডেস্ক : গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বস টু’ সিনেমার একটি গান নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামে এটি ছিল একটি আইটেম গান। গানের কথার সঙ্গে নুসরাত ফারিয়ার খোলামেলা পোশাক আর আবেদময়ী নাচ-ভঙ্গিমার কারণে সমালোচনার মুখে পড়েন ফারিয়া। এতে ফারিয়া পারফর্ম করেছেন কলকাতার নায়ক জিৎ-এর সঙ্গে। তবে সমালোচনা রেখে ফারিয়া তখন বলেছিলেন, ‘এই গান নিয়ে আমি দারুণ এক্সাইটেড, গানটিতে আমি বেলি ডান্সের চেষ্টা করছি।’

বহুল সমালোচিত ওই গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে তিনদিনের আল্টিমেটাম দিয়ে লিগাল নোটিশ দিয়েছিলেন এক আইনজীবী। পরে গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেয় আদালত। এসব নিয়ে বিভিন্ন সময় নিজের বক্তব্য প্রকাশ করেছেন ফারিয়া। ভক্তদের উদ্দেশ্যে আবারও নিজের অবস্থানটাও পরিস্কার করলেন এই নায়িকা।

বন্ধু ও ভক্তদের প্রশংসা করে ফারিয়া বলেন, আমাকে নিয়ে নানা সমালোচনা হচ্ছে। আমি কখনোই আমার সমালোচকদের হিট ব্যাক করবো না। কারণ আজ যে নুসরাত ফারিয়া আপনার সামনে বসে কথা বলছে, এটা শুধু তাদের কারণেই সম্ভব হয়েছে। তারা একটা আরজেকে সিনেমা কর, সিনেমা কর, সিনেমা কর বলে আজকে মুভি করিয়েছে। তাই আজ আমি যা, তার জন্য আমি আমার ফ্যানদের কাছে দায়বদ্ধ।

ফারিয়া আরো বলেন, ‘আমি হয়তো অস্ট্রেলিয়া চলে যেতাম, পড়াশোনা করতাম বা অন্যকিছু একটা। আমি ফ্যানদের একটা কথাই বলবো। তোমরা আমাকে বানিয়েছো, তোমাদেরই দায়িত্ব আমাকে মনিটর করা। তবে আমাকে নিয়ে কমেন্ট করার আগে যদি ভাবো আমিও তো কারও বোন, কারও মেয়ে…।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা