,

বাংলাদেশকে বিপজ্জনক বলছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট র‍্যাংকিংয়ে ছয় নম্বরে থাকা টাইগারদের বিপক্ষে হেরে গেলে বেশ বিপদে পড়বে অস্ট্রেলিয়া দল। তাই বেশ সতর্ক একটি স্কোয়াডকেই বাংলাদেশে খেলতে পাঠানো হয়েছে।

এমনটাই দাবি করেছে অস্ট্রেলিয়ার অন্যতম সংবাদমাধ্যম ক্যানবেরা টাইমসের।
প্রতিবেদনটিতে বলা হয়, টেস্ট সিরিজে বাংলাদেশ যাতে মাথা তুলেই না দাঁড়াতে পারে সেই চেষ্টাই থাকবে স্টিভেন স্মিথদের। উপমহাদেশে অস্ট্রেলিয়ার রেকর্ড এমনেতেই খুব খারাপ। ২০১১ সালের পর আর কোনো টেস্ট সিরিজই জিততে পারেনি দলটি। ওই বছর শ্রীলংকা ১-০তে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর আর উল্লেখযোগ্য সাফল্য পায়নি তারা। বাংলাদেশ গত ১৮ মাসের বেশি সময় ধরে ভালো অবস্থান ধরে রেখেছে। বিশেষ করে তারা নিজের মাঠে খুবই বিপজ্জনক। গত বছর ইংল্যান্ডের বিপক্ষেও তারা টেস্ট জিতে দেখিয়েছে।

তরুণ অফস্পিনার মেহেদী হাসান মিরাজ অস্ট্রেলিয়ার দলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ইংল্যান্ডের সঙ্গে ওই সিরিজে ম্যান অব সিরিজ নির্বাচিত হওয়া মেহেদী দুই টেস্টে মোট ১৯টি উইকেট নিয়েছিল। অস্ট্রেলিয়া এ জন্য ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে। তারা তাদের পুরনো কৌশলগুলোই খাটানোর চেষ্টা করবে। দলের সাবেক টেস্ট ওপেনার ও বর্তমান কোচ জাস্টিন ল্যাংগারও তাই চাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা