,

সরে দাঁড়ালেন এবি ডি ভিলিয়ার্স

news-image

স্পোর্টস ডেস্ক : কয়েক সপ্তাহ আগের কথা। সাবেক প্রোটিয়া ক্রিকেটার ব্যারি রিচার্ডস নেতৃত্ব ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্সকে।

এবার সত্যি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন প্রোটিয়া এই মারকুটে ব্যাটসম্যান। তবে টেস্ট ক্রিকেটে খুব শিগগিরই ফিরবেন বলে জানিয়েছেন তিনি। আগামীতে দেশের হয়ে তিন ফরম্যাটে খেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
২০১৬ সালের পর থেকে আর টেস্ট খেলেননি ডি ভিলিয়ার্স। এমনকি মনে করা হচ্ছিল টেস্টে আর ফিরবেন না সাবেক এই প্রোটিয়া টেস্ট অধিনায়ক। আর এই সুযোগ নেতৃত্ব পান টি-টোয়েটি অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

নেতৃত্ব ছাড়ার সময় এই ফাফ ডু প্লেসিসের নেতৃত্ব গুণেরই প্রশংসা করেছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন,‘টি-টোয়েন্টি ও টেস্টে অসাধারণ একজন অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ডু প্লেসিস। সেটিকে মাথায় রেখেই আমি ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে জানিয়ে দিয়েছি যে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিচ্ছি। ’

ফলে টি-টোয়েন্টি ও টেস্টের পাশাপাশি এবার ওয়ানডে দলেরও নেতৃত্ব যে ডু প্লেসিসই পাচ্ছেন তা অনুমান করাই যায়।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা