,

হ্যাপি বার্থ ডে’র উত্তরে মালাইকা জানালেন, আজ জন্মদিনই নয়!

news-image

বিনোদন ডেস্ক : মালাইকা অরো‌রা খানের কাছে সত্যিই ‘এজ ইজ জাস্ট আ নম্বর’। বুধবার ৪৪ বছরে পা দিলে এ বলিউড অভিনেত্রী।

সকাল থেকে অসংখ্য ফ্যানের শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছে অভিনেত্রীর সোশ্যাল পেজে। বিকেল অবধি ফ্যানেদের উন্মাদনা বেশ ভালই উপভোগ করেছেন অভিনেত্রী। কিন্তু বিকেল গড়াতেই ভুল ভাঙালেন সবার। কী ভুল? জন্মদিনের শুভেচ্ছায় ভুল কীসের?
নাম নিয়ে ‘নেমসেক’ শোনা যায়, তা বলে জন্মদিন নিয়ে ভুয়ো তথ্য? অদ্ভুতই বটে! বুধবার বিকেল চারটায় ইনস্টাগ্রামে অভিনেত্রী জানিয়েছেন, আজ (২৩ অগস্ট) তো তাঁর জন্মদিনই নয়! ‘উইকিপিডিয়া’র নাম উল্লেখ করে মালাইকার পোস্ট, সেখানে ভুল তথ্য ছিল বলেই সবাই ভেবেছেন এ দিন তাঁর জন্মদিন। কিন্তু আসলে তাঁর জন্মদিন ২৩ অক্টোবর। ‘উইকিপিডিয়া’র তথ্য। পরে যদিও বদল হয়েছে এই তথ্যের।

তবে জন্মদিনের শুভেচ্ছা পেতে কার না ভাল লাগে। অভিনেত্রীও রয়েছেন সে তালিকাতে। সে জন্যই ইনস্টাগ্রাম পোস্টে নকল ‘জন্মদিন’-এর শুভেচ্ছা পেয়েও আপ্লুত তিনি। তবে মনে করিয়ে দিয়েছেন আসল জন্মদিনের কথা। বলেছেন, ক্যালেন্ডারে দাগ দিয়ে মনে করে রাখতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা