,

বার্নাব্যুতে ‘নিষিদ্ধ’ রোনালদোর যাদু

news-image

স্পোর্টস ডেস্ক :স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে লাল কার্ড ও রেফারিকে ধাক্কা মারার কারণে পাঁচ ম্যাচের নিষিদ্ধ ক্রিশ্চিয়ানো রোনালদো। তারপরও বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা গেল ক্রিশ্চিয়ানো রোনালদোকে। শুধু তাই নয়, সতীর্থদের দিয়ে গোল করানোর পাশাপাশি নিজেও করেছেন একটা। আর তার অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যেই এদিন জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
হ্যাঁ, নিষিদ্ধ থাকা সত্বেও বুধবার ফিওরেন্টিনার বিপক্ষে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে এটা যে আসলে প্রীতি ম্যাচ! যা সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি নামেই পরিচিত। শেষ পর্যন্ত জিনেদিন জিদানের দল ২-১ গোলে হারায় ফিওরেন্টিনাকে।

 

সান্তিয়াগো বার্নাব্যু ট্রফির ৩৯তম সংস্করণ। এই ম্যাচ দেখতেই গ্যালারিতে এদিন উপস্থিত হয়েছিল ৬৫ হাজার দর্শক। অথচ স্বাগতিক সমর্থকদের হতাশায় ডুবিয়ে ম্যাচ শুরুর চার মিনিটেই এগিয়ে যায় ফিওরেন্টিনা। দারুণ এক গোল করে সফরকারী সমর্থকদের আনন্দে ভাসার সুযোগ করে দেন সাবেক অ্যাস্টন ভিলার মিডফিল্ডার জোর্ডান ভেরেটোট। তবে এগিয়ে যাওয়ার এই উচ্ছ্বাস খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা।
প্রথমার্ধের সাত মিনিটেই সমতায় ফিরে রিয়াল মাদ্রিদ। দলের সেরা তারকা রোনালদোর ক্রস থেকে গোল করে স্বাগতিকদের ম্যাচে ফেরান বোর্জা মায়োরাল। ম্যাচের বয়স যখন ৩৩ মিনিট তখন নান্দনিক শটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। সেইসঙ্গে প্রমাণ করেন কী কারণে তিনি সিআর সেভেন।
এরপর আর কোন গোল না হলে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি জয়ের উচ্ছ্বাসে ভাসে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে দলের অধিকাংশ খেলোয়াড়কেই বদল করেন জিনেদিন জিদান। কিন্তু ম্যাচের পুরো ৯০ মিনিটই মাঠে রাখেন সিআর সেভেনকে।

আর এই ম্যাচ দিয়েই রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক ঘটে তৃতীয় জিদানের। অর্থাৎ কিংবদন্তি বাবা জিনেদিন জিদান এবং বড় ভাই এনজো জিদানের পর বুধবার রিয়াল মাদ্রিদের সিনিয়র দলে খেলার অভিষেক ঘটে লুকা জিদানের। রিয়ালের তৃতীয় গোলরক্ষক হিসেবে বিবেচিত লুকা জিদানকে এদিন ম্যাচের ৪৬ মিনিটে ক্যাসিলার বদলি হিসেবে মাঠে নামান ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা