,

সৌদি বিজ্ঞানীর স্মার্ট ছাতা হাজীদের স্বস্তি দেবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক :নতুন নতুন উদ্ভাবন যেমন চমকে দেয় দুনিয়াকে তেমন মানবকল্যাণে অবদান রেখে জীবনযাপন করছে সহজতর। এবার সৌদি আরবের পবিত্র মক্কার উদ্ভাবক মোহাম্মদ বিন হামেদ আস-সায়েগ নিয়ে এলেন এয়ারকন্ডিশন ‘মক্কা ছাতা’। ছাতাটি বাণিজ্যিকভাবে বাজারজাত শুরু হয়েছে। ছাতাটির বিশেষত হলো উপরে সেটিং করা একটি ফ্যান নিচের হাতলে রক্ষিত পানি টেনে উপরে তুলে শিশিরের মতো বর্ষণ করে। এতে করে শিশির ভেজা সুশিতল বাতাসে প্রচণ্ড গরম থেকে স্বস্তি পাওয়া যায়। প্রচণ্ড গরম লাগবে এই ছাতা হাজীদের স্বস্তি দিবে বলে উদ্ভাবকের বিশ্বাস।

এর আগে গেল বছর প্রখর রোধ থেকে ছায়া, ফ্যানের বাতাস, জিপিএস এবং চার্জিং সুবিধাসহ তৈরি করা হয়েছিল স্মার্ট ছাতা। আসন্ন হজ্জের সময় মুসল্লিদের কষ্ট কমাতে সৌদির এক বিজ্ঞানী নিয়ে এসেছেন এই ‘কাফিয়া’ স্মার্ট ছাতা।

ভৌগোলিক কারণেই সৌদি আরবে গরম বেশি। ৪০ ডিগ্রির উপর তাপমাত্রা এখানকার স্বাভাবিক নিয়ম। হজ্জের মৌসুমে লাখ লাখ মুসল্লিদের ভিড়ে গরম যেন বেড়ে যায় আরো। প্রচণ্ড গরমে হাজীদের স্বস্তি দিতে চেষ্টার কমতি নেই সৌদি সরকারেরও।

এবার হাজীদের গরমে কষ্ট কমাতে নতুন এক ধরনের ছাতা তৈরি করেছেন দুই উদ্যোক্তা। তীব্র রোদে কেবল ছায়া নয়, ফ্যানের বাতাসও দিবে এই ছাতা। ছাতার সাথে যুক্ত আছে ছোট একটি ফ্যান। যার বিদ্যুৎ সরবারহ আসবে সৌর-বিদ্যুৎ থেকে।

 

এই ছাতার উদ্ভাবক কামেল বাদাওয়ি বলেন, ‘হাজীরা সাধারণত রোদ থেকে বাঁচার জন্যই ছাতা ব্যবহার করেন। আগে কেউ ভাবেনি শুধু ছায়া ছাড়াও অন্যান্য সুবিধা পাওয়া যেতে পারে ছাতা থেকে। ছাতায় ফ্যান যুক্ত করাকে খুব গুরুত্ব দিয়েছি আমরা। কারণ আগামী ১২ বছর হজ্জ পড়বে প্রচণ্ড গরমের মৌসুমে। আর সৌর-বিদ্যুতের সুবিধা হল সার্বক্ষণিক বিদ্যুৎ সরবারহ থাকছে।

ফিলিস্তিনি সহকর্মী মানাল দাম্বিসকে সাথে নিয়ে এই ছাতা উদ্ভাবন করেছেন মক্কার বিজ্ঞানী কামাল বাদাওয়ি। গরমে আরাম দেয়ার পাশাপাশি হাজীদের হারিয়ে যাওয়া ঠেকাতে জিপিএস প্রযুক্তি থাকছে এই ছাতায়। আরো আছে মোবাইল কিংবা ইলেক্টনিক্স ডিভাইসে চার্জ দেয়ার ব্যবস্থা।

অনেক সুবিধার এই ছাতায় প্রয়োজনীয় বিদ্যুৎ সরবারহের জন্য যুক্ত আছে বেশ কয়েকটি সোলার ফ্যানেল। দুই উদ্ভাবকের আশা শুধু হাজীদের মধ্যে নয়, বিশ্বের অন্যান্য দেশেও জনপ্রিয়তা পাবে এই ছাতা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে