,

ক্যাটরিনার খোলামেলা ছবি ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : তবে কি প্রিয়াঙ্কা দীপিকাদের পথেই হাঁটছেন বলিউডের আরেক তারকা ক্যাটরিনা কাইফ। এমনই তো ইঙ্গিত মিলছে এবার।

হলিউডে প্রবেশের ইচ্ছার কথা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করা তার খোলামেলা একটি ছবি নিয়ে এখন চলছে আলোচনা।

আনন্দবাজার পত্রিকা বলছে, ‘কমলি গার্ল’ বা বলিউডের ‘শীলা’ নয়, এবার ‘গেম অব থ্রোনস’-এর ‘সন্সা’, ‘আর্যা’, ‘ব্র্যান’ হতে চান ক্যাটরিনা। রীতিমতো ‘ফ্যান্টাসি ড্রামা’ টেলি সিরিজে অভিনয় করতে চেয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ক্যাট।

সিরিয়ালের একটি চরিত্র জন স্নো-কে ‘ভালবেসে’ অভিনেত্রীর আবদার, ‘আমি কি গেম অব থ্রোনসে সুযোগ পেতে পারি!’

সিংহাসনের লড়াইয়ের এই টেলি-সিরিয়ালের সাজে সেজে ইনস্টাগ্রামে ক্যাটের খোলামেলা ছবি পোস্ট হতেই সেটি ভাইরাল হয়েছে। চার লাখেরও বেশি লাইক পড়েছে ছবিটিতে।

আসলে যারা নাটকীয়তা, রোমাঞ্চ আর অ্যাকশন পছন্দ করেন, ‘গেম অব থ্রোনস’ তাদের জন্য হতে পারে একদম আদর্শ একটি ধারাবাহিক। ২০১১ সাল থেকে শুরু হওয়া এই মার্কিন টেলি সিরিজের এখন সপ্তম সিজন চলছে। জর্জ আর আর মার্টিনের ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটি তৈরি হয়েছে, যা বর্তমানে বিনোদন দুনিয়ায় ‘হার্টথ্রব’।

ক্যাটরিনারও হয়তো অত্যন্ত পছন্দের এই সিরিয়াল। তা না হলে হঠাৎ এমন ইচ্ছে প্রকাশ করলেন কেন! তবে সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শুটিং চলার মাঝেই ক্যাটের এমন পোস্ট ঘিরে কিন্তু অনেকেই ইঙ্গিত পাচ্ছেন নায়িকার হলিউড যাওয়া নিয়ে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা