,

পর্দায় একসঙ্গে আসছেন কারিশমা-কারিনা

news-image

বিনোদন ডেস্ক : পর্দায় কখনও এক সঙ্গে কাজ করেননি কাপুর পরিবারের দুই কন্যা কারিশমা-কারিনা। কেবল কয়েকটি ফটোশুটে এক সঙ্গে দেখা গিয়েছে তাদের। তবে নিজ নিজ সময়ে তুমুল জনপ্রিয় এ দুই অভিনেত্রীর ভক্তদের জন্য এবার সুখবর রয়েছে।

শিগগিরই দুই বোনকে এক সঙ্গে দেখা যাবে একটি বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। শুটিংয়ের সময়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন করিশমা। ছবিতে করিনার কোলে ছোট্ট তৈমুর, আর করিশ্মার পাশে মেয়ে সামাইরা ও ছেলে কিয়ান। একটি ছবির ক্যাপশনে কারিশমা লিখেছেন, ‘সিস্টার্স ফর এভার’।

বিজ্ঞাপনটির শুটের জন্য কারিনা পরেছিলেন বেবি পিংক অফ শোল্ডার ড্রেস, আর করিশমা বেছে নেন স্কাই ব্লু কোল্ড শোল্ডার। আসলে তারা শুধু বোনই নন, একে অপরের বেস্ট ফ্রেন্ডও। বিজ্ঞাপনটি শিগগিরই টিভিতে দেখা যাবে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের