,

বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি, ৪৫ মাঝিকে অপহরণ

news-image

বরগুনা প্রতিনিধি : বঙ্গোপসাগরে জেলেদের ট্রলারে ডাকাতির পর ৪৫ মাঝিকে অপহরণ করেছে সুন্দরবনকেন্দ্রিক দস্যু বাহিনী।

গত মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সুন্দরবনসংলগ্ন নারিকেলবাড়িয়া ও কচিখালী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় দস্যুদের হামলায় আট জেলে আহত হন। তাদেরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপহৃত মাঝিদের মধ্যে এফবি রনি নামের ট্রলারের মাঝি সোহরাব, এফবি মায়ের দোয়া নামের ট্রলারের মাঝি হায়দার ও হানিফা, এফবি মায়ের দোয়া নামের অপর আরেকটি ট্রলারের মাঝি আবদুল হকের নাম জানা গেছে।

ফিরে আসা জেলেদের বরাত দিয়ে জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী জানান, সুন্দরবনের নারিকেলবাড়িয়া ওকচিখালী এলাকায় বেশ কিছু ট্রলার একসঙ্গে অবস্থান করছিল। এ সময় একটি ডাকাতদল জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে থাকা রসদ সামগ্রী লুট করার পাশাপাশি অন্তত ৪৫ জন জেলেকে অপহরণ করে মুক্তিপণের জন্য সুন্দরবনের গহীনে নিয়ে যায়।

এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. মাহমুদ বলেন, “জেলে অপহরণের খবর শোনার সাথে সাথে অপহৃত জেলেদের উদ্ধারের জন্য অভিযান শুরু করা হয়েছে। সাগরে অবস্থানরত জেলেদের মাছধরা নির্বিঘ্ন করার জন্য টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে