বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় কাপড় ব্যবসায়ী খুন

news-image

আবু রায়হান চৌধূরী : কুমিল্লার হোমনায় মো. রেজাউল করিম (৪৫) নামের এক বস্ত্র ব্যবসায়ী দুর্বৃত্তের হাতে নিহতের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার কাচারিকান্দি-কালমিনা রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। সে উপজেলার আসাদপুর ইউনিয়নের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে ও আসাদপুর বাজারের পারভেজ ফ্যাশন হাউজ এন্ড রাসেল ডেকোরেটর ও বস্ত্র বিতানের মালিক। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আসাদপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল করিম নরসিংদীর বাবুর হাট থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানের বস্ত্রসামগ্রী ও জুতাসহ বিভিন্ন মালামাল কিনে হোমনা উপজেলা সদরে এসে তার স্ত্রী মাফিয়াকে (৩৫) মোবাইল ফোনে জানান, তিনি হোমনায় চলে এসেছেন।

এরপর তিনি বাড়ি ফেরার জন্য হোমনা থেকে অটোরিক্সাযোগে রওয়ানা হলে কাচারিকান্দি-কালমিনা মোড়ে অটোরিক্সাটি পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় দুর্বৃত্তের হাতের হকিষ্টিকের একটি আঘাত কানের উপড়ে মাথায় পড়ে গুরুতর রক্তাক্ত জখম হলে দুর্বত্তরা পালিয়ে যায়। তবে কোন মালামাল নিয়ে যায়নি বলেও জানা যায়। ঠিক ঐসময়ে রেজাউলের স্ত্রী মোবাইল ফোনে সংযোগের চেষ্ঠা করলে ফোন বন্ধ পায়। তৎক্ষনাৎ তিনি শোরচিৎকার করে আসাদপুর বাজারের বিভিন্ন লোকদের জড়ো করে এবং দৌড়ে ঘটনাস্থলের দিকে চলে আসে। ঘটনাস্থলে এসে রেজাউল করিমকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে এম্ব্যুলেন্সযোগে ঢাকা প্রেরণ করা হলে রাস্তায় তার মৃত্যু হয় বলে পরিবারের লোকজন সাংবাদিকদের জানায়। এদিকে ঘটনাস্থল থেকে ভাড়া করা অটোরিক্সা চালককে আটক করা হলেও কাড়াকান্দি গ্রামের অজ্ঞাতনামা কিছু লোক এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়; কিন্তু কারা সেই অটোচালককে ছাড়িয়ে নিয়ে গেছে কেউ মুখ খুলছে না। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানায়, আসলে রেজাউল করিম অত্যান্ত ভালো মানুষ ছিলো। দুটি সন্তানকে এতিম করে যারা তাকে নিমর্মভাবে হত্যা করেছে। আমরা এই ঘটনার বিচার চাই। তবে ঘটনার পর ভাড়াকরা অটোরিক্সা চালককে আটক করেও আবার কেনো ছেড়ে দেয়া হলো বা কারা ছাড়িয়ে নিলো বিষয়টি গভীরভাবে তদন্ত করা উচিৎ।

স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন মেম্বার জানান, কাচারকান্দি থেকে মঙ্গলকান্দি রাস্তাটি একটি ভয়ঙ্কর জায়গা। এখানে এর আগেও একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। আশা করি হোমনা থানা পুলিশ ঈদুল আযহার পূর্বেই জায়গাটিতে টহল জোরদার এবং হত্যা রহস্য উদঘাটনে জোর প্রচেষ্ঠা চালাবেন। নিহতের স্ত্রী মাফিয়া কান্না জড়িত কন্ঠে ভাঙ্গা গলায় জানায়, আমার স্বামী আমাকে ফোন দিয়ে জানায় সে বাড়ীতে আসার জন্য অটোরিক্সায় উঠে। কিন্তু কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে তার মোবাইলটি ঊহৃ পেয়ে আমি দৌড়ে যাই। আমার স¦ামীরে বাঘে খাইছে ওভাই। আমার এহন কি হইবো। এমন করে বিলাপ করার সময় কিছু লোক এসে তাকে নিয়ে যায় এবং বলে সাংবাদিকদের বলে কি হবে আমরা কি আর মামলা করমো। কেনো মামলা করা হবে না এমন প্রশ্নের জবাবে তারা বলে মামলা করে কি হবে? আমরা কি কাউকে দেখেছি! নিহতের ছোট শালার সাথে সাংবাদিক পরিচয় দিয়ে তথ্য জানতে চাইলে সে আপত্তিকর আচরণ করে এবং তার বোনকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ মো. রসুল আহমেদ নিজামী সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি তবে পরিবারের পক্ষ থেকে মামলা দিতে অনিহা দেখা যাচ্ছে। তবে হত্যা রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

এ জাতীয় আরও খবর